বাংলাদেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় আয়োজন করা এ প্রকল্পের শিরোনাম— “ফ্রিল্যান্স ফোকাস: আপস্কিলিং ফর আ বেটার ফিউচার”।
১০ দিনের এই প্রশিক্ষণে তিনটি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে আধুনিক, ব্যবহারিক ও বাজারচাহিদা অনুযায়ী দক্ষতায় প্রস্তুত করা হবে।
প্রকল্পে থাকছে—
-
আপওয়ার্ক, ফাইভআর, লিংকডইনসহ জনপ্রিয় মার্কেটপ্লেসে প্রোফাইল অপ্টিমাইজেশন শেখা
-
উন্নত মানের প্রপোজাল তৈরি ও কার্যকর গ্রাহক যোগাযোগ দক্ষতা অর্জন
-
বাস্তব কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রফেশনাল পোর্টফোলিও গড়ে তোলা
-
প্রাইসিং, পেমেন্ট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের নির্দেশনা
-
দীর্ঘমেয়াদি সাফল্যের লক্ষ্য নির্ধারণে কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে সহায়তা
প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব আধুনিক প্রশিক্ষণ ল্যাবে। প্রশিক্ষণে যুক্ত থাকবেন অভিজ্ঞ ফ্রিল্যান্সার, স্বনামধন্য ট্রেইনার এবং শিল্পের গুণী ব্যক্তিত্বরা। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে।
আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
