হোয়াটসঅ্যাপে না ঢুকেই মেসেজ পড়ার ৪ সহজ উপায়

হোয়াটসঅ্যাপে না ঢুকেই মেসেজ পড়ার ৪ সহজ উপায়

ব্যস্ততার এই সময়ে অনেকে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও সবসময় মেসেজ খুলে পড়া সম্ভব হয় না। কাজের চাপে বা সময়ের অভাবে গুরুত্বপূর্ণ তথ্য চোখ এড়িয়ে গেলে তৈরি হতে পারে নানা ঝামেলা। তবে অ্যাপটি না খুলেই মেসেজ পড়ার কয়েকটি সহজ কৌশল রয়েছে, যা ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ করে তোলে।

স্মার্টফোনে নতুন কোনো মেসেজ এলেই তার অংশবিশেষ নোটিফিকেশন প্যানেলে ভেসে ওঠে। ফলে অ্যাপটি না খুলেও উপরের নোটিফিকেশন বার টেনে নামালেই মূল বার্তার প্রিভিউ দেখা যায়। চাইলে ফোনের সেটিংসে গিয়ে ওয়াটসঅ্যাপের নোটিফিকেশন অপশন থেকে ‘শো প্রিভিউ’ সক্রিয় রাখা যেতে পারে। এতে লক স্ক্রিনেও মেসেজের ঝলক দেখা যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে আরও সুবিধা—হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ উইজেট যুক্ত করা। এতে অ্যাপ চালু না করেই সাম্প্রতিক বার্তাগুলো দেখা যায়, যা ব্যস্ত সময়ে দ্রুত তথ্য জানার ক্ষেত্রে বেশ সহায়ক।

এ ছাড়া স্মার্ট ঘড়ি ব্যবহারের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার সুবিধা রয়েছে। ঘড়ির স্ক্রিনেই বার্তার নোটিফিকেশন ভেসে ওঠে, ফলে জরুরি মেসেজ পড়তে ফোন হাতে নেওয়ার প্রয়োজন হয় না। তবে এর জন্য ঘড়ির সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আগে থেকেই যুক্ত থাকতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব বিকল্প পদ্ধতি ব্যবহারকারীদের সময় বাঁচানোর পাশাপাশি দ্রুত বার্তা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে কাজের চাপের মধ্যেও গুরুত্বপূর্ণ তথ্য আর বাদ পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *