নিবন্ধিত মোবাইল বিক্রি করতে হলে বাধ্যতামূলক ডি-রেজিস্ট্রেশন

নিবন্ধিত মোবাইল বিক্রি করতে হলে বাধ্যতামূলক ডি-রেজিস্ট্রেশন

অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই ব্যবস্থার আওতায় এখন থেকে কোনো নিবন্ধিত মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তর করতে হলে আগে সেটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র জানায়, ডি-রেজিস্ট্রেশনের জন্য গ্রাহককে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত সিম ব্যবহার করতে হবে এবং এনআইডির শেষ চার ডিজিট প্রদান করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন করা যাবে চারটি মাধ্যমে— সিটিজেন পোর্টাল, মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) পোর্টাল, নির্ধারিত মোবাইল অ্যাপ এবং ইউএসএসডি কোড *১৬১৬১# ব্যবহার করে। তবে ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেটের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

এর আগে গত ১৬ ডিসেম্বর এনইআইআর চালুর ঘোষণা দেওয়া হলেও মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ১ জানুয়ারি থেকে এটি কার্যকর করা হয়।

বিটিআরসি আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট ব্যবহার কমবে এবং দেশের মোবাইল নেটওয়ার্ক আরও নিরাপদ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *