১ জানুয়ারি থেকে সীমিত হচ্ছে মোবাইল সিম ব্যবহার

১ জানুয়ারি থেকে সীমিত হচ্ছে মোবাইল সিম ব্যবহার

বাংলাদেশে মোবাইল সিম ব্যবহারে সরকার আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৫টি সিম সক্রিয় রাখতে পারবেন।

নতুন নির্দেশনার আওতায় যেসব ব্যক্তির নামে বর্তমানে ৬ থেকে ১০টি সিম রয়েছে, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে সিম সংখ্যা ৫-এ নামানো হবে। বিটিআরসি এই সিদ্ধান্ত নিয়েছে অনিয়ম ও অপব্যবহার কমানোর জন্য। মোবাইল অপারেটররা যদিও আপত্তি জানিয়েছে, তবে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

চলতি বছরের অক্টোবরে দেশে মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৭৯ লাখ, এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৫৯ লাখ, রবি ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংক ৩ কোটি ৭৯ লাখ এবং টেলিটক ৬৬ লাখ ৭০ হাজার। দেশে মোট নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ, যার মধ্যে প্রায় ১৯ কোটি সক্রিয়।

গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম থাকলে অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম ছিল প্রায় ৬৭ লাখ, এর মধ্যে ১৫ লাখ গ্রাহক স্বেচ্ছায় বাতিল করেছেন। বাকি ৫০–৫৩ লাখ সিম পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *