বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিং অ্যাপ নয়—এটি দৈনন্দিন যোগাযোগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। জরুরি তথ্য আদান–প্রদান থেকে শুরু করে পরিবার, বন্ধু কিংবা অফিস–সহকর্মীদের সঙ্গে যোগাযোগ—সবই হচ্ছে এক প্ল্যাটফর্মে। তবে সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে অনাকাঙ্ক্ষিত সমস্যাও দেখা দিচ্ছে। অনেকেই অপরিচিত নম্বর থেকে বার্তা বা ফোনকল পেয়ে বিরক্ত হন।
এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে হোয়াটসঅ্যাপে নম্বর ব্লক করার সুবিধা রয়েছে। অত্যন্ত সহজ দুটি পদ্ধতিতে আপনি অনাকাঙ্ক্ষিত নম্বর ব্লক করতে পারেন।
চ্যাট থেকেই নম্বর ব্লক
-
হোয়াটসঅ্যাপ খুলুন।
-
যে নম্বরটি ব্লক করতে চান তার চ্যাটে যান।
-
ডান পাশে ওপরের তিন–ডট মেনুতে ট্যাপ করুন।
-
‘মোর’ অপশন থেকে ‘ব্লক’ নির্বাচন করুন।
এটি করলেই ওই নম্বর থেকে আর কল বা মেসেজ আসবে না। এমনকি আপনার প্রোফাইল ছবির আপডেটসহ কোনো তথ্যও দেখতে পারবে না।
সেটিংস থেকে নম্বর ব্লক
-
অ্যাপের সেটিংসে প্রবেশ করুন।
-
‘প্রাইভেসি’ অপশনে যান।
-
এরপর ‘ব্লকড কন্টাক্টস’ নির্বাচন করুন।
-
এখানে ‘অ্যাড’ ট্যাপ করে প্রয়োজনীয় নম্বর ব্লক করুন।
কেন ব্লক করবেন?
-
অযাচিত বার্তা ও কল বন্ধ হবে
-
ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে
-
প্রাইভেসি রক্ষা পাবে
-
বিরক্তি বা স্প্যাম কমবে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে ব্লক ফিচারটি বেশ কার্যকর। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত যোগাযোগ থেকে মুক্ত থাকতে সহজেই আপনি এই সুবিধা ব্যবহার করতে পারেন।
